ইবনে সিনা ট্রাস্ট ও হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম

চুক্তিপত্র বিনিময় করছেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের সিইও ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মঞ্জুরুল হক মজুমদার । 

ইবনে সিনা ট্রাস্ট এবং হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের (সেনা হোটেল ডেভেলপমেন্ট লি:) মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী হোটেলটির সকল স্টাফ, হোটেল গেস্ট, এসোসিয়েটেড আউটর্সোসিং এজেন্সিস,কর্মকর্তা-কর্মচারী ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনার সকল শাখা থেকে থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। হোটেলের সিইও ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মঞ্জুরুল হক মজুমদারের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং হোটেলের ডিরেক্টর ফিন্যান্স মো. শফিকুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন হোটেলের কোম্পানী সেক্রেটারী ও হেড অব এডমিন মো. মনিরুল ইসলাম খান এফসিএস, এসি: ডিরেক্টর পিপল এন্ড কালচার মেজর সৈয়দ লোকমান হামিদ ও মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুল হক এবং ইবনে সিনা উত্তরা শাখার এডমিন ইনচার্জ মো. জাকির হোসেন, ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মো.মাসুদ, সিনি: এসি: ম্যানেজার এন্ড মার্কেটিং ইনচার্জ উত্তরা শাখা মো. মেহেদী হাসান, ট্রাস্টের কর্পোরেট নর্থ জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আবু আব্দুল্লাহ রাসেল, অফিসার, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট  জহির রায়হান ও আব্দুল্লাহ আত-তাসনিম প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত