চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের পক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ,২ কেজি আলু, ২ কেজি লবণ ও খাবার স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী। এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির।
এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবাঈদ খান সিফাত, সদস্য মোফাজ্জল হোসেন জুয়েল, আবদুল হান্নান,আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা রাশেদুল বাশার, আরিফ হাসান, হেলাল উদ্দিন, দিদারুল আলম, এয়াকুব ইসমাইল, আলমগীর আয়াদ, বটতলী কলেজ ছাত্রদলের সভাপতি মো. তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব,যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ।