পটুয়াখালীর মহিপুর মিলি আক্তার মায়া নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার নাইউরিপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিলি আক্তার মিলি (২৩) ওই এলাকার নাহিদের স্ত্রী ও চাঁদপুর জেলা খোরশেদ আলমের মেয়ে।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে নিজ বাড়িতে মিলি আক্তার মায়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈদ। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বলেন, বর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।