রাস্তার পাশে পড়েছিল যুবকের মরদেহ

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম

চাঁদপুরের মতলবে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে সড়কে পাশ থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স অনুমানিক ৩৫ বছর। তবে তাৎক্ষণিভাবে পরিচয় জানা যায়নি। সোমবার (৬ জুলাই) ভোরে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার ভোর বেলায় সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নাম্বারে ফোন দেয়া স্থানীয়রা। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআইর একটি টিম ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়। যুবকটির পড়নে জিন্সের প্যান্ট এবং কালো রঙের টিশার্ট ছিল। সঙ্গে কোনো কিছুই পাওয়া যায়নি।

চাঁদপুরের সিবিআই ইন্সপেক্টর তরুন কান্তি দে বলেন,মরদেহের পরিচয় শনাক্তের জন্য দুই হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত