দেশে গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৪ জন এবং হামে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭৯ এবং হাম শনাক্ত হয়েছে ৯০ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৭৫৮ শিশু। এর মধ্যে হামে ৯৪ এবং উপসর্গ নিয়ে ৬৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৯৮০ শিশু।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ১১ হাজার ৪৮০ শিশু। হাম শনান্ত হয়েছে ১৩ হাজার ৫০০ শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩৮০ শিশু। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬০৫ শিশু।