ক্যারিয়ারের দুই দশকে রিমন মেহেদী

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৪ এএম

এক এক করে ক্যারিয়ারের ২০টি বছর পূর্ণ করলেন মডেল, বিজ্ঞাপন নির্মাতা রিমন মেহেদী। দীর্ঘ দুই দশকের এই সফল পথচলায় বর্তমানে নিজেকে একজন সফল মানুষ হিসেবেই দাবি করেন তিনি। রিমন মেহেদী আজ মিডিয়া অঙ্গনের একটি পরিচিত নাম। এই মডেলের ভাষ্য, ‘সংগ্রাম, স্বপ্ন আর কঠোর পরিশ্রমের সমন্বয়ে তিনি তৈরি করেছেন নিজের আলাদা পরিচয়। আমার  বিশ্বাস ছিল, যিনি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের জন্য লড়াই করেন, একদিন না একদিন তিনি সফল হবেনই। আমি নিজেই তার জলন্ত উদাহরণ।’

তবে রিমনের এই লম্বা যাত্রার শুরুটা মোটেও সহজ ছিল না। তার মতে, তার সফরটা ছিল অনেকটাই সিনেমার মতো। একটি শুটিং সেটে হাজারো মানুষের ভিড়ে একজন পরিচালক হঠাৎ তাকে লক্ষ্য করেন এবং অভিনয়ের প্রস্তাব দেন। তবে সেই সময় আর মিডিয়ায় আসা হয়ে ওঠেনি।

রিমন বলেন, ‘মূলত আমার স্বপ্ন ছিল নায়ক হওয়ার। কিন্তু সময়ের পরিক্রমায় আমি হয়ে গেলাম একজন মডেল, টিভিসি নির্মাতা। বেশ কয়েকটি নাটকেও কাজ করেছি। অভিনয় ও মডেলিং করার সময় নানা প্রতিকূলতা ও কিছু মানুষের দেওয়া কষ্ট আমাকে অন্য পথে হাঁটতে বাধ্য করেছে। অভিনয় ছেড়ে মনোযোগ দিই বিজ্ঞাপন নির্মাণে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত