উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আগামী ১৬ জুলাই রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হবে ‘নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো ২০২৬’।
প্রথমবারের মতো এ এক্সপোর আয়োজন করছে ঢাকার নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সেন্টার।
সোমবার (১৩ জুলাই) ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নিউজিল্যান্ড ইউনিভার্সিটি আপ্লিকেশন সেন্টারের পরিচালক শিল্পী রানী দাস।
এ সময় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জুনায়েদ জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, এক্সপোতে নিউজিল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, ভর্তি ও ভিসা সংক্রান্ত পরামর্শ, কোর্স নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং সর্বোচ্চ ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার পর্যন্ত স্কলারশিপ সম্পর্কে জানার সুযোগ থাকবে।
এছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানসহ আবেদন এবং পূর্বে ভিসা প্রত্যাখ্যাত আবেদন পুনর্মূল্যায়নের সুযোগ সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে।
ফাউন্ডেশন, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও মাস্টার্স পর্যায়ে পড়তে আগ্রহীদের জন্য এই এক্সপো উন্মুক্ত। ১৬ জুলাই দিনব্যাপী এ এক্সপো চলবে সকাল ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য যোগাযোগ করা যাবে ০১৮৯৭-৭১২০০৭ নম্বরে অথবা www.nzuac.com ওয়েবসাইটে।
NZUAC - New Zealand Underwriting Agencies Council
www.nzuac.com