গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ডোবার পানিতে ডুবে নিবর ব্যাপারী নামের সাত বছরের এক শিশু মারা গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে। নিবর ব্যাপারী ওই গ্রামের আব্দুল্লাহ ব্যাপারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রতিদিনের ন্যায় দুপুরের পর নিবর অন্য একটি শিশুদের সাথে বাড়ির পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে দুই শিশু ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা জীবিত অবস্থায় অন্য শিশুটিকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার ওই শিশুর জ্ঞান ফিরে জানায় নিবর পানির নিচে ডুবে গেছে। পরে স্থানীয়রা ডোবার পানি থেকে মৃত অবস্থায় নিরবের মরদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত