শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পিরোজপুরে সড়ক অবরোধ ও  বিক্ষোভ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের সিও অফিস মোড়ে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন। তবে এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত