পিলখানায় বিজিবি মহাপরিচালকের বৃক্ষরোপণ উদ্বোধন

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:২০ এএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পিলখানায় বিজিবির ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পাশে নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ তুলে ধরে বিজিবি মহাপরিচালক বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি একটি মহৎ দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সারা দেশে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণেরও নির্দেশনা দেন তিনি।

বিজিবি মহাপরিচালক জানান, এ বছর বিজিবি সদর দপ্তরসহ সারা দেশে ৭৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত