চেক ডিজঅনারের মামলায় সালমান এফ রহমানের জামিন

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:২১ এএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১১২ কোটি টাকার চেক ডিজঅনারের এক মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।

গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে ১ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। গত বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের পক্ষে উজ্জ্বল ম-ল বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলায় পাঁচটি কোম্পানির নাম উল্লেখ করে ১০ জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান ম-ল, মো. লুৎফর রহমান, মোছা. মাশকুরা খানম, মো. সাইফুর রহমান, আবু নাঈম মোহাম্মদ সালেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং এ এস এফ রহমান। কোম্পানিগুলো হলো বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড, স্ক্যাপ হোল্ডিং লিমিটেড, এসএফআর হোল্ডিং লিমিটেড, এএসআর হোল্ডিং লিমিটেড এবং বেক্সিমকো হোল্ডিং লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত