থাইরয়েডের সমস্যা নারীদের বেশি

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ এএম

দেশের শতকরা প্রায় ২২ ভাগ মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছেন। থাইরয়েডের সমস্যা পুরুষের তুলনায় নারীদের বেশি হয়। থাইরয়েড গ্রন্থির কার্যক্রম বিঘিœত হওয়ার নানা কারণের মধ্যে আয়োডিনের ঘাটতি বা আধিক্য, বিভিন্ন ভাইরাসের আক্রমণ, অটোইমিউন রোগ, বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়া, জন্মগত ত্রুটি, সন্তান ধারণ ও গর্ভ-পরবর্তী পরিস্থিতি অন্যতম। থাইরয়েডের সমস্যার ধরনের ওপর নির্ভর করে এর লক্ষণ।

থাইরয়েডের সমস্যা হলো হরমোনের ঘাটতি বা হাইপো-থাইরয়ডিজম, হরমোনের আধিক্য বা হাইপার থাইরয়ডিজম, প্রদাহ বা থাইরয়ডাইটিস, গলগ- ও ক্যানসার।

হাইপো-থাইরয়ডিজম : হরমোনের ঘাটতিজনিত লক্ষণ হলো ক্লান্তি, তন্দ্রাভাব, অবসাদ, শীত সহ্য করতে না পারা, ওজন বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত মাসিক, অতিরিক্ত মাসিক, বন্ধ্যত্ব, হৃৎস্পন্দন কমে যাওয়া, চুল পড়া ও শুষ্ক ত্বক, শরীর ফোলা, রক্তে চর্বির মাত্রা বৃদ্ধি, স্মৃতিশক্তি লোপ, বিষণœতা ইত্যাদি।

হাইপার-থাইরয়ডিজম : থাইরয়েড হরমোন নিঃসরণ বেড়ে গেলে যে উপসর্গ দেখা দেয়, তা হলো ওজন কমে যাওয়া, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম নিঃসরণ, গরম সহ্য করতে না পারা, গা গরম থাকা, ঘন ঘন পায়খানা হওয়া, হাতে কাঁপুনি, ঘুম না হওয়া, অতি-উদ্বেগ, চোখ কোটরে যাওয়া।

থাইরয়ডাইটিস : থাইরয়েড গ্রন্থির প্রদাহের কারণে গলাব্যথা হয়ে ফুলে যাওয়া। জ্বর থাকা। হরমোনের ঘাটতি বা হাইপো-থাইরয়ডিজম, হরমোনের আধিক্য বা হাইপার-থাইরয়ডিজম, প্রদাহ বা থাইরয়ডাইটিস, গলগ- ও ক্যানসার। হরমোন নিঃসরণে গোলযোগ দেখা দেয়।

গলগ- : আয়োডিনের অভাবে দেখা দেয় গলগ-। এই রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। আস্তে আস্তে এতটাই ফুলে যেতে পারে যে শ^াস-প্রশ^াসে বা খাবার খেতে সমস্যা দেখা দেয়।

ক্যানসার : থাইরয়েড গ্রন্থিতে ক্যানসারও হতে পারে। শুরুতে ক্যানসারের লক্ষণ হিসেবে ছোট্ট গোটা দেখা দেয় গ্রন্থিতে। একে বলে নডিউল। তবে সব নডিউলই ক্যানসার নয়। বয়স, লিঙ্গ, আনুষঙ্গিক অন্যান্য ক্যানসারের উপস্থিতি, পরিবারে ক্যানসারের ইতিহাস, নডিউলের বৈশিষ্ট্য, অন্যান্য গ্রন্থির আক্রান্ত দশার ওপর চিকিৎসক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে পারেন ক্যানসার কি না। নডিউল দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত