আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি সুমন, সম্পাদক ফরহাদ

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম

চট্টগ্রামের আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক পূর্বকোণের হুমায়ুন কবির সুমন শাহ সভাপতি ও দৈনিক দিনকালের ফরহাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উপজেলার একটি রেস্টুরেন্টে শনিবার (১৮ জুলাই) রাতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে  নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন সুশীল,সহ-সভাপতি ইকবাল বাহার,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হৃদয়,অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিয়াদ ও দপ্তর সম্পাদক নুরুল কবির। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রূপন দত্ত,এনামুল হক নাবিদ ও জাহেদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের প্রতিনিধি নেজাম উদ্দীন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত