কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানেপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মোতালেব হোসেন (৩৭)। তিনি রামচন্দ্রপুর আড়ালিয়াকান্দি এলাকার মৃত আব্দুল কুদ্দুছের ছেলে। অপরজন মো. জিলানী (২৬), তিনি রামচন্দ্রপুর খানেপাড়া এলাকার গনি মিয়ার ছেলে।
বাঙ্গরা বাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মোতালেব হোসেন ও জিলানীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। তিনি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান।