হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৮ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫০ এবং হাম শনাক্ত হয়েছে ১৮৭ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ১৩৭ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৮১০ শিশু। এর মধ্যে হামে ৯৫ এবং উপসর্গে ৭১৫ শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ১৯৪ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪ হাজার ৭১৭ শিশু। এ ছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত