স্টার সিনেপ্লেক্সে চার সিনেমা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:৪০ এএম

চলচ্চিত্রপ্রেমীদের জন্য স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে একসঙ্গে চারটি বিগ-বাজেটের সিনেমা। এরমধ্যে রয়েছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল ‘এভিল ডেড বার্ন’। নির্জন বাড়িতে ডেমোনিক শক্তির চরম ভয়াবহতা দেখা যাবে এই ছবিতে। অন্য সিনেমা হলো রোড ট্রিপের ভৌতিক অভিজ্ঞতা নিয়ে সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার ‘প্যাসেঞ্জার’।

পরিবারের শিশু-কিশোরদের জন্য

থাকছে সায়েন্স ফিকশন অ্যানিমেটেড সিনেমা ‘টাইম হোপার্স : দ্য সিল্ক রোড’। যেখানে ২০৫০ সাল থেকে প্রাচীন বাগদাদে গিয়ে বিজ্ঞানকে রক্ষার অভিযানে নামবে চার খুদে শিক্ষার্থী। এছাড়া মিউজিকপ্রেমীদের জন্য বড় আকর্ষণ ‘বিলি আইলিশ- হিট মি হার্ড অ্যান্ড সফট : দ্য ট্যুর’। জেমস ক্যামেরনের অত্যাধুনিক ৩ডি ক্যামেরায় ধারণ করা এই কনসার্ট ফিল্মে দর্শকরা পাবেন সরাসরি ভিআইপি জোনে বসে লাইভ গান শোনার অভাবনীয় অভিজ্ঞতা।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ জানান, আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দিতেই একই দিনে এই ব্যতিক্রমী চার ঘরানার আয়োজন রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত