নিউ ইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:৪১ এএম

দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে টানাপড়েন ও বিচ্ছেদের নানা গুঞ্জন চললেও শেষ পর্যন্ত একসঙ্গে ফ্রেমে বন্দি হলেন বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। বর্তমানে শাহরুখ খানের ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকা অভিষেক ব্যস্ততার ফাঁকে বিরতি নিয়ে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে নিউ ইয়র্কে গেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, নিউ ইয়র্কের সন্ধ্যায় এক ভক্তের সঙ্গে সেলফিতে পোজ দিয়েছেন এই দম্পতি। এতদিন বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে দুজনকে আলাদা দেখতে পাওয়া এবং অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে রটা নানা গুঞ্জনের মাঝে এই নতুন ছবি ভক্তদের মনে স্বস্তি এনে দিয়েছে।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতির কোল আলো করে আসে একমাত্র মেয়ে আরাধ্য। বিয়েভাঙার খবর উড়িয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক ঐশ^রিয়াকে নিজের ‘সোলমেট’ বলে অভিহিত করেন এবং তাদের দীর্ঘ পথচলাকে স্বপ্নের মতো সুন্দর বলে উল্লেখ করেন। আগামী ২৪ ডিসেম্বর শাহরুখ, দীপিকা ও অনিল কাপুরের সঙ্গে অভিষেক অভিনীত ‘কিং’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত