উত্তরাঞ্চলের ৫ জেলার উন্নয়ন নিয়ে সেমিনার

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ এএম

উত্তরাঞ্চলের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা জেলার সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে শনিবার সকালে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বগুড়ার মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টে এ সেমিনার আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা।

এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সি এম ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনা করেন ডা. মতিউর রহমান ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত