মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ওপর ভীষণ চটেছেন পপ তারকা কেটি পেরি। জানা গেছে, তার অনুমতি ছাড়া যুদ্ধের ভিডিওতে গান ব্যবহার করা হয়েছে। আর এ কারণেই ক্ষেপে বোম কেটি। সম্প্রতি হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওটিতে সামরিক হামলার ফুটেজ দেখানো হয়েছে, যার ক্যাপশনে লেখা ছিল ‘ইরানকে সতর্ক করা হয়েছে’ আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল কেটি পেরির জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেটি পেরি নিজের এক্স (সাবেক টুইটার)-এর একটি পোস্টে লিখেছেন, ‘আমি গভীরভাবে মর্মাহত এবং ক্ষুব্ধ। আমি এর অনুমোদন দিইনি, আমাকে জিজ্ঞাসাও করা হয়নি এবং আমি কোনোভাবেই এটি সমর্থন করি না।’ তিনি আরো বলেন, ‘আত্মমর্যাদা ও অনুপ্রেরণার একটি বার্তা কিভাবে ধ্বংস ও সহিংসতার আবহসংগীত হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা দেখা আমার গানের মূল ভাবনার সম্পূর্ণ পরিপন্থী।’
ফায়ারওয়ার্ক গানটি বিলবোর্ড হট ১০০-এ এই গায়িকার ১ নম্বরে থাকা ৯টি একক গানের একটি। ২০২৩ সালে পেরি তার পাঁচটি সফল অ্যালবামের মাস্টার রেকর্ডিং এবং পাবলিশিং স্বত্ব কার্লাইল গ্রুপ ইনকরপোরেটেড-এর অর্থায়নে পরিচালিত ‘লিটমাস মিউজিক’-এর কাছে বিক্রি করে দেন, যার মধ্যে ‘টিনএজ ড্রিম’ অ্যালবামটিও ছিল। ‘ফায়ারওয়ার্ক গানটি এই অ্যালবামেরই একটি অংশ। বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী এই বিক্রয় চুক্তি থেকে পেরির আয় ছিল ২২৫ মিলিয়ন ডলার।
কান ধরে উঠবস করলেন কেন সোনাক্ষী, ভাইরাল ভিডিও
সাইকেল চালিয়ে খালের পাশ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ! পরে মরদেহ উদ্ধার