ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইলিশা সড়কের পানবাজার সরকারি স্কুল মাঠসংলগ্ন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের পশ্চিম পাশের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সদর টাউন পুলিশ ফাঁড়ির এসআই (নি.) জুয়েল শেখের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় ৪ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভোলা পৌরসভার চরনোয়াবাদ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশের দাবি, জব্দ করা গাঁজার পরিমাণ প্রায় ৪ কেজি। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রামীণ ব্যাংক-সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন