আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা থামিয়েছেন ট্রাম্প: মাইক ওয়াল্টজ

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে এবং শান্তি আলোচনার পথ উন্মুক্ত রাখতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (২৬ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ জানান, আলোচনা ও সংলাপকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রেসিডেন্ট এই বিষয়ে কিছুটা ছাড় ও সময় দিচ্ছেন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই সাম্প্রতিক আলোচনার সুনির্দিষ্ট প্রকৃতি বা বিস্তারিত বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি, তবে এর ফলে গত সপ্তাহের শেষের দিকে সংঘাতের তীব্রতায় সাময়িক ভাটা পড়েছে। 

টানা ১৩ দিন ধরে চলা তীব্র বিমান হামলার পর পেন্টাগন বোমাবর্ষণ অভিযান স্থগিত করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিবেশী দেশগুলোতেও সপ্তাহান্তে নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত