ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫৮ জন। এই নিয়ে চলতি মাসের ২৬ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৯৪ জনে। আর মৃত্যু হয়েছে ২৫ জনের।

গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, খুলনা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ১০ জন ভর্তি হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৪৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত