যুবক হত্যার প্রধান

আসামি গণপিটুনিতে নিহত, অগ্নিসংযোগ

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে মো. নাঈম (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে ইরান গণপিটুনিতে নিহত হয়েছেন। এ সময় তার আরও দুই সহযোগীকেও মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরে ইরানের বাড়িঘর, তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিহত নাঈম সীতাকুন্ড- উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের বাসিন্দা এবং মো. খোকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাতে নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সীতাকুন্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সীতাকু- মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, নিহত নুরুল ইসলাম ওরফে ইরানের বিরুদ্ধে আগে থেকেই দুটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত