কবিতা

একটি ভারাক্রান্ত দিন শেষে

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৯ এএম
চারপাশে এত এত আক্রান্ত আর ভারাক্রান্তের
স্রোত ঠেলে এগিয়ে যায় ছোট্ট তরীর মতো
তারিখ না জানা একটা দিন। ও দিন, তুমি খেয়েছ কি
সারাদিনে কিছু? একটুও কি বিশ্রাম নিতে পেরেছ?
তোমার কখনো চিরুনি না দেওয়া চুলে
আমার আঙুল দিয়ে বানানো চিরুনি দূর করে দেবে
জট পাকানো যত জটিলতা। তোমার হাত ধরে
ওই নৌকায় করে নেমে পড়ব সমুদ্রে। অবিরাম কান্নার কারণে
সমুদ্রের ফোলা ফোলা চোখ আমরা ফুঁ দিয়ে
করে দেব ঝরঝরে। কানে কানে বলে রাখি,
এমন ভারাক্রান্ত দিনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয়—
যাতে স্বপ্নে এসে গান শোনাতে পারে হীরামন পাখি।
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত