চ্যানেল আইতে ‘শাপলাকুঁড়ি’

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০১:১৯ এএম

চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে শিশুশিল্পী খোঁজার নতুন রিয়েলিটি শো ‘শাপলাকুঁড়ি ২০২৬’। ‘যেখানে প্রতিভা সেখানেই আমরা’ এই সেøাগানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতার এটি ১৪তম আসর। আয়োজনটি সম্প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত এই বিভাগগুলোতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। দেশের ১২টি জোনের প্রাথমিক বিজয়ীরা বিষয়ভিত্তিক নির্বাচনে ১৫টি একক ও ৩টি দলীয় বিষয়ে অংশ নেওয়ার সুযোগ পাবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক ও একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে। প্রতিযোগিতা থেকে প্রতি বিষয়ে সেরা তিনজন বিজয়ী এবং দুটি বিভাগে দুজন ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’ নির্বাচিত হবে। ২৬ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলা রেজিস্ট্রেশনের বিস্তারিত মিলবে চ্যানেল আই ও আয়োজক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। আয়োজনের শুভ উদ্বোধন উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, গয়েশ্বর চন্দ্র রায় এমপি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত