পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এআই ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে মানববন্ধন

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের চরিত্র হননে শিবির মিডিয়া সেলে প্রচারিত এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ করে সম্মানহানির প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্ব করেন। দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হরিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মদন মোহন রায়, সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়, চেংঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভুষন রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, সাবেক প্রধান শিক্ষক সুসেন চন্দ্র।  

বক্তারা বলেন, শিবির মিডিয়া সেলের মাধ্যমে পরিচালিত মিডিয়া সেলটি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের চরিত্র হনন করে। শিবির মিডিয়া সেলে প্রচারিত এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। এটা নিশ্চিত যে একটি দলের পক্ষ থেকে পরিচালিত মিডিয়া সেলের মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। তারা নাকি বলছে এটা সত্যি। সবাই এটা নিশ্চিত করে বলছেন যে, ছবিটির সঙ্গে আজাদ ভাইয়ের কোন মিল নাই। মাথা আলাদা আর বডি আলাদা।

বক্তারা আরও বলেন, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সারাদিন তার অফিস আর কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এসব বাজে মনোভাব আর চিন্তা করার কোন সময় তার নেই। তার জনপ্রিয়তা আর সুনাম ক্ষুণ্ণ করার জন্যই এআই দিয়ে তৈরি করা ভিডিওর মাধ্যমে তার সম্মান হানি করা হচ্ছে। মানববন্ধনে অংশগ্রহনকারীরা গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে দেবীগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত