হঠাৎ আজ ভারতে যাচ্ছেন তামিম ইকবাল

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

আজ রাতে ভারতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। একই ফ্লাইটে যাচ্ছেন বোর্ডের আরেকজন পরিচালক ও হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) চেয়ারম্যান শানিয়ান তানিম।

জানা গেছে চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন দুজন। তবে একাধিক সূত্রের দাবি, সেখানে ঘরের মাঠে ঝুলে থাকা ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করবেন তারা। যদিও গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠক শেষে তামিম জানান, ইতোমধ্যে ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে তদের৷ তবে এখনো নিশ্চিত হয়নি সিরিজের ভাগ্য।

এই সফরটি ২০২৪ সালে হওয়ার কথা ছিল। কিন্তু তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতি ছিলো উত্তপ্ত। ভারতীয় দল সিরিজটি তখন স্থগিত করে ২০২৫ সাল পর্যন্ত। ২০২৫ সালে দুই বোর্ডের মধ্যে তৈরি হয় প্রবল টানাপোড়েন। সিরিজটি আরও পিছিয়ে অনিশ্চিত হয়ে যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত