বিলের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

ভোলার লালমোহন বসতঘরের সামনে জমে থাকা বিলের পানিতে ডুবে আবু ছায়েদ ১৮ মানের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মুন্সির হাওলা গ্রামে শনিবার (১ আগস্ট) এ ঘটনা ঘটে। 

মৃত আবু ছায়েদ একই গ্রামের মো. ইব্রাহীমের ছেলে।

স্থানীয় জানায়, শনিবার দুপুরে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আবু ছায়েদ ঘরের ভেতরে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে ঘর থেকে বের হয়ে বাড়ির সামনের বিলে জমে থাকা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের বিলের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত