ভোজিনহা অবশেষে চিলিতে

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০১:৫৭ এএম

বেশ কিছু দিন ধরে চলতে থাকা সব জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার অবশেষে অবসান ঘটল। চিলির অন্যতম সেরা ক্লাব কলো কলোর ‘নতুন নায়ক’ হিসেবে আত্মপ্রকাশ করতে সান্তিয়াগোতে পা রেখেছেন কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহা। রবিবার স্থানীয় সময় রাত ৮টার পর সান্তিয়াগোর বিমানবন্দরে পৌঁছালে এ আফ্রিকান বিশ্বকাপ তারকাকে ঘিরে উন্মাদনায় মেতে ওঠেন ‘আলবোস’খ্যাত কলো কলোর সমর্থকরা। বিমানবন্দরে আগে থেকেই ভিড় জমানো ভক্তদের রাজকীয় ভালোবাসায় সিক্ত হন ৪০ বছর বয়সী এ অভিজ্ঞ গোলকিপার। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ড্যানিয়েল মোরন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত