গোপালগঞ্জে মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম

গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোপীনাথপুর এলাকায় মহাসড়কের পাশে এক বৃদ্ধা নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃষ্টির মধ্যে ফাঁকা জায়গায় অজ্ঞাত কোন যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তবে এখনো নিহত ওই নারীর পরিচয় সনাক্ত হয়নি। পরিচয় সনাক্ত করতে কাজ করছে পিবিআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত