ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবে বিটিএস!

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম

খুব অল্প সময়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস। অঅগামী অক্টোবরে ব্রাজিল সফরে গেলে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ফার্স্ট লেডি রোসাঞ্জেলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। তবে সম্ভাব্য এই বৈঠকের সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। 

সম্ভাব্য এই সাক্ষাতের ইঙ্গিত দেন ফার্স্ট লেডি জাঞ্জা নিজেই। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘অক্টোবরে প্রেসিডেন্ট লুলা ও আমি উষ্ণ অভ্যর্থনা জানাব বিটিএসকে। এটি হবে দারুণ উদযাপন, অপেক্ষায় থাকুন।’ 

ভিডিওতে তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ও ফার্স্ট লেডি কিম হে-কিয়ংয়ের ব্রাজিল সফরের প্রসঙ্গও টেনে আনেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, বৈঠকটি হলে সম্ভবত সাও পাওলো শহরেই অনুষ্ঠিত হবে। কারণ, বিটিএস তাদের আরিরাং বিশ্ব সফরের অংশ হিসেবে ২৮, ৩০ ও ৩১ অক্টোবর সাও পাওলোতে টানা তিনটি কনসার্ট করবে। 

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট লুলা ও ফার্স্ট লেডি জাঞ্জা দক্ষিণ কোরিয়া সফরে গেলে খ্যাতনামা শেফ পেইক জং-ওন বিটিএস সদস্য জিনের পক্ষ থেকে তার স্বাক্ষর করা একটি উপহার ফার্স্ট লেডির হাতে তুলে দেন। সেই সঙ্গে ব্রাজিলে তার সঙ্গে দেখা করার আশাও ব্যক্ত করেছিলেন জিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত