জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে ঢাকার শাহবাগে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে এসময় উপব্যবস্থাপনা পরিচালক শচীন্দ্র নাথ সমাদ্দার, মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলামসহ অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
