হুন্দাই গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটো লোন সুবিধা দিতে বাংলাদেশে হুন্দাই গাড়ির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গ্রাহকরা নির্বাচিত হুন্দাই মডেল ক্রয়ে এই বিশেষ অটো লোন সুবিধা উপভোগ করবেন।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক অটো লোনের মাধ্যমে Hyundai Creta Luxury এবং Hyundai Stargazer কেনার ক্ষেত্রে গ্রাহকরা বিশেষ মূল্য, আকর্ষণীয় উপহার এবং সহজ অর্থায়ন সুবিধা উপভোগ করতে পারবেন।
ক্যাম্পেইনের আওতায় বিশেষ অফারে Hyundai Creta Luxury-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ লাখ টাকা। এর সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি হাইসেন্স ১.৫ টন স্মার্ট কমপ্যাক্ট এয়ারকন্ডিশনার এবং ১০,০০০ টাকার সিকরেট রেসিপি কুপন। অন্যদিকে Hyundai Stargazer পাওয়া যাবে ৩৪ লাখ ৫০ হাজার টাকার বিশেষ মূল্যে। এছাড়াও গ্রাহকরা পাবেন বিনামূল্যে রেজিস্ট্রেশন সুবিধা এবং ১০,০০০ টাকার সিকরেট রেসিপি কুপন।
এই বিশেষ অটো লোনে নেই কোনো প্রসেসিং ফি। এছাড়াও গ্রাহকরা প্রথম বছরের অ্যানুয়াল ফি ওয়েভারসহ বিনামূল্যে একটি ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড (ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড ব্যতীত), আকর্ষণীয় ইন্টারেস্ট রেট এবং দ্রুত ঋণ অনুমোদন সুবিধাও উপভোগ করবেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ফেয়ার টেকনোলজি লিমিটেডের হেড অব ট্রেজারি অ্যান্ড ক্রেডিট ম্যানেজমেন্ট মো. জাহিদুল কবির এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান, রিজিওনাল হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরিফুজ্জামান, হেড অব অটো লোন প্রোডাক্ট সিরাজুস সালেকিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফেয়ার টেকনোলজি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং জে এম তাসলিম কবির, এজিএম (বিজনেস ডেভেলপমেন্ট) মো. লুৎফুল করিম এবং অন্যান্য কর্মকর্তারা।
এই উদ্যোগটি কৌশলগত চুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা এবং সহজ অটো লোন অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি রিটেইল ফাইন্যান্সিংয়ের পরিধি সম্প্রসারণের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করার প্রতিশ্রুতির প্রতিফলন।
