ডিএমপির অভিযানে ৪১৮ জন গ্রেপ্তার

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:২৪ এএম

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে একদিনে ৪১৮ জন গ্রেপ্তার হয়েছে। আগস্টের শুরুতে বিভিন্ন অপরাধে মোট ৬৫টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির ৮টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর এলাকায়।

গতকাল ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩, লালবাগ বিভাগে ৪৩, ওয়ারী বিভাগে ৪২, মতিঝিল বিভাগে ৪৮, তেজগাঁও বিভাগে ৫৭, মিরপুর বিভাগে ১৩৫, গুলশান বিভাগে ৩০ এবং উত্তরা বিভাগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত নানা সরঞ্জাম ও মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি সুইচ গিয়ার, ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯ পিস ইয়াবা এবং ১ কেজি ১১০ গ্রাম গাঁজা। এ ছাড়া অভিযানে ৩টি ওয়াকিটকি, ১টি হাইয়েস মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, নগদ ২৪ হাজার ৮৫০ টাকা এবং ২ জন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত