নারী চিকিৎসক খুনের মামলায় স্বামী কারাগারে

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:২৪ এএম

ঢাকার দক্ষিণখানের দন্ত চিকিৎসক পিনুকে খুনের মামলায় স্বামী সোহেল রানাকে দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠান। এর আগে গত ৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। জানা গেছে, পুলিশ জুতার ছাপের সূত্র ধরে স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করে। পিনুকে খুনের ঘটনায় তার বোন সারাহ সুলতানা পলি গত ৩১ জুলাই এ মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত