এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের প্রত্যাশা নিয়ে আজ চীনে যাচ্ছে বাংলাদেশ স্কেটিং দল। চীনের লিশুই শহরে ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে ২২ জন স্কেটার। এর ১২ জন নারী, ১০ জন পুরুষ। এবারের আসরে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে স্বাগতিক চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, রাশিয়া ও তাইওয়ানের মতো শক্তিশালী দেশ। চীনে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। এ সময় বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সভাপতি ড. কামরুজ্জামান কায়সার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম উপস্থিত ছিলেন।
পদকের স্বপ্ন নিয়ে চীনে যাচ্ছে স্কেটিং দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম
পদকের স্বপ্ন নিয়ে চীনে যাচ্ছে স্কেটিং দল
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
