সোনার দাম ভরিতে ৪৩৭৪ টাকা বেড়েছে

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৭:১২ এএম

স্থানীয় বাজারে বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরির দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। দাম বৃদ্ধির ফলে ভালো প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়। গতকাল শনিবার সকাল থেকেই নতুন এই দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনার দাম বৃদ্ধিতেই নতুন দাম নির্ধারণ করতে হয়েছে। 

জানা গেছে, গত ৭ আগস্ট ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তার আগে, ৬ আগস্ট ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ৯ হাজার ৮৫৬ টাকা। এখন আবার দাম বাড়ানো হলো।

বাজুসের ঘোষণা অনুযায়ী, এখন ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

এ আগে গত ৭ আগস্ট সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

সোনার গহনার দাম বাড়ানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায় এবং  ২১ ক্যারেটের এক ভরির দাম ৪ হাজার ৬৬৬ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত