ঘনিষ্ঠ দৃশ্যে যশের সঙ্গে লাগামহীন কিয়ারা! স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ?

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

মুক্তির অপেক্ষায় থাকা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির গান ‘তবাহী’র দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের মুখে কিয়ারা আদভানি। দর্শকের একাংশের অভিযোগ, যশের সঙ্গে মাত্রাতিরিক্ত খোলামেলা দৃশ্যে দেখা গেছে তাকে। কটাক্ষ নিয়ে এত দিন নীরব ছিলেন কিয়ারার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। রবিবার (৯ আগস্ট) ছবির ঝলক প্রকাশের পরে মুখ খুললেন তিনি। 

স্ত্রীকে প্রকাশ্যে প্রশংসায় ভরালেন সিদ্ধার্থ। ছবিতে যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা চলছে, তখনই স্ত্রীর পাশে দাঁড়ালেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিদ্ধার্থ লিখেছেন, কিয়ারার পরিশ্রম, নিষ্ঠা এবং আবেগ বড়পর্দায় স্পষ্ট ধরা পড়বে। 

কিয়ারাকে ভালবেসে ‘কি’ বলে ডাকেন সিদ্ধার্থ। তাই তিনি লেখেন, তোমার পরিশ্রম, লড়াই আর আবেগ সবটাই বড় পর্দায় ফুটে উঠবে। এটা তোমার সেরা কাজগুলোর একটি হতে চলেছে, কি। গীতু মোহনদাস, যশ, তুমি এবং গোটা টিম যে জাদু তৈরি করেছ, তা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ‘টক্সিক’ টিমকে শুভেচ্ছা। ২৬ অগস্টের অপেক্ষায় আছি। 

‘তবাহী’ গানের দৃশ্য প্রকাশের পরে এমন খবরও ছড়িয়েছিল, কিয়ারার উপর নাকি অসন্তুষ্ট সিদ্ধার্থ। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন অভিনেতা। কিয়ারাকে ঘিরে হওয়া সমালোচনার জবাব দেন যশও। তার বক্তব্য, ঝলকে দর্শক কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন। ছবিতে অভিনেত্রীর কাজ আরও অনেক বেশি নজর কাড়বে। কিয়ারার নিষ্ঠা ও পরিশ্রমেরও প্রশংসা করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত