রাজশাহী বিভাগের জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

রাজশাহী বিভাগের জেলা নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠকে হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি বলেন, রাজশাহী বিভাগ, জেলাম মহানগরের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠকে করেছেন। এটা ধারাবাহিক বৈঠক।প্রধানমন্ত্রী বিভিন্ন জেলা ও বিভাগের সাথে বৈঠক করছেন। এটা তার ধারাবাহিক বৈঠক।'

বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত