চার হাত এক হলো দুই শিল্পীর

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:০৪ এএম

বাংলার গানের চ্যাম্পিয়ন শারমিন আক্তার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বর সংগীতশিল্পী সাব্বির কোরাইশী। রিয়েলিটি শো সেরাকণ্ঠের মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান সাব্বির। ১৭ আগস্ট বিকেলে রাজধানীর মহাখালী ওয়্যারলেস এলাকার ‘হজরত গাউসুল আজম জামে মসজিদ’-এ বাদ আসর তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। সাব্বির কোরাইশীর বাড়ি কুষ্টিয়া সদরে এবং কনে শারমিন আক্তারের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। শারমিন বলেন, ‘আমার বহুদিনের ইচ্ছে ছিল মসজিদে বিয়ে করার, সেই ইচ্ছে পূরণ হয়েছে। দুই পরিবারের সম্মতিতে এই আয়োজন।’ নতুন জীবনের পথচলায় সহকর্মী, ভক্ত ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই নবদম্পতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত