‘আওয়ারাপান ২’

চার দিনে বিশব্যাপী আয় ১৩০ কোটি রুপি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:০৫ এএম

ইমরান হাশমি ও দিশা পাটানি অভিনীত ‘আওয়ারাপান ২’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য প্রদর্শন করছে। মুক্তির চতুর্থ দিনে সোমবার ভারতে চলচ্চিত্রটি ১০.০৬ কোটি রুপি আয় করে। ফলে বিশ্বব্যাপী এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৩০ কোটি রুপির ঘরে এবং ভারতের বাজারে নিট আয় পৌঁছেছে ৯২.১৪ কোটি রুপিতে।

নিতিন কক্কর পরিচালিত এই অ্যাকশন-

থ্রিলারটি ২০০৭ সালের ফ্লপ কিন্তু পরবর্তী সময়ে ‘কাল্ট’ মর্যাদা পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল। ছবিটির ব্যবসায়িক জয়জয়কার ইমরান হাশমির জন্য ক্যারিয়ারের অন্যতম সেরা কামব্যাক হিসেবে দেখা হচ্ছে। সিনেমা হলে উপস্থিত হয়ে দর্শকদের বিশেষ ধন্যবাদ জানিয়ে অভিনেতা ইঙ্গিত দিয়েছেন ‘আওয়ারাপান ৩’-এর সম্ভাবনা নিয়েও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত