ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী সেনাসদস্য সোহেল কাজী (৩৫) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৮) নামের দুজনই নিহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি শৈলকুপা উপজেলার বড়দা গ্রামে।
স্থানীয়রা জানায়, সকালে শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে তুলি তার স্বামী সোহেলের সঙ্গে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে পার্শ রাস্তা থেকে আসা একটি রিক্সার সাথে সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় তুলি খাতুন। সে সময় আহত হয় স্বামী সেনাসদস্য সোহেল। খবর পেয়ে আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ’এ নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। সেনাসদস্য সোহেলের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা বলে জান যায়। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বি এম এ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিল বলে জানা গেছে।
ফটিকছড়িতে অস্ত্রসহ ‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার