খুলনায় দুপুরে যুবক গুলিবিদ্ধ, বিকেলে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:১৬ পিএম

খুলনা নগরীর টুটপাড়া এলাকায় দুপুরে এক যুবক গুলিবৃদ্ধ হওয়ার পর বিকেলে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।

খুলনা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে বুধবার (২৬ আগস্ট) বেলা ১২টায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নগরী টুটপাড়া এলাকায় মাসুদ শেখ (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ মাসুম শেখ তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের বাসিন্দা। সে মৃত দুলু শেখের ছেলে।

এই ঘটনার কারণ অনুসন্ধানে নেমে পুলিশ টুটপাড়া, দারোগা পাড়ার, মহিউদ্দিন লেনের কে এম আলী ইমতিয়াজের দুই তলা বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার করে।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানিয়েছেন, খুলনা সদর থানা পুলিশের একটি টিম মাসুম শেখ গুলিবিদ্ধ হওয়ার কারণ অনুসন্ধানে নেমে টুটপাড়ার দারোগা পাড়ার মহিউদ্দিন লেনের কে এম আলী ইমতিয়াজের দুই তলা বাড়ি থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৩টি চাইনিজ কুড়ালসহ ব্যাপক দেশীয় অস্ত্র উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে টুটপাড়া এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা মাসুদ শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তাঁর গলার ডান পাশে বিদ্ধ হয়।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে মাসুদ শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে,ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিকেলে ব্যাপক অভিযান পরিচালনা করে এই অস্ত্র উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত