বাসাবোতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের বাসাবো এলাকায় ঝুট তুলার টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রবিবার (৩০ আগস্ট) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, খিলগাঁওয়ের বাসাবো এলাকায় ঝুট তুলার টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টা ৫৮ মিনিটে আমরা আগুনের সংবাদ পাই।

পরে ১২টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে খিলগাঁও ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। বেলা ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত