ডিমের কোন অংশে প্রোটিন বেশি

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৬:৪৫ এএম

ডিম হলো সহজলভ্য সুপারফুড। এমন কোনো পুষ্টি নেই, যা ডিমের মধ্যে পাবেন না। ডিমে ভিটামিন ডি, বি১২, সেলেনিয়াম, আয়োডিন এবং কোলিনসহ ১৩টিরও বেশি ভিটামিন ও মিনারেল রয়েছে। প্রোটিনের সমৃদ্ধ উৎস ডিম। কিন্তু ডিমের সাদা অংশে বেশি প্রোটিন নাকি কুসুমে। এটা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। ডিমে ১৩টিরও বেশি ভিটামিন ও মিনারেল রয়েছে। ডিমের বেশিরভাগ প্রোটিন থাকে সাদা অংশে। কুসুমে প্রোটিনের ঘনত্ব বেশি এবং বেশি পুষ্টি থাকে। কুসুমে ভিটামিন অ, উ, ঊ, ক, কোলিন ও ওমেগা-৩ পাওয়া যায়। সুস্থ ব্যক্তি দিনে ১-২টি গোটা ডিম খেতে পারেন।

ডিমের সাদা অংশ কতটা পুষ্টিকর

সাদা অংশের ওজন ডিমের মোট ওজনের প্রায় ৬০ শতাংশ। এতে ক্যালোরি কম এবং ফ্যাট একেবারেই থাকে না। ডিমের বেশিরভাগ প্রোটিন ডিমের সাদা অংশেই থাকে। মাঝারি সাইজের ডিমের সাদা অংশে প্রায় ৩.৫-৪ গ্রাম প্রোটিন রয়েছে। এ ছাড়াও এতে রিবোফ্লাভিন (ই২), পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং সোডিয়ামের মতো মিনারেল রয়েছে। ডিমের সাদা অংশে এ, ডি, ই, কে-এর মতো ফ্যাটে দ্রবণীয় ভিটামিনও থাকে না।

ডিমের কুসুম কতটা পুষ্টিকর

কুসুমের ওজন ডিমের মোট ওজনের প্রায় ৩০-৩৫ শতাংশ হয়। মাঝারি সাইজের কুসুমে প্রায় ২.৫৩ গ্রাম প্রোটিন থাকে। সাদা অংশের চেয়ে কুসুমে প্রোটিনের ঘনত্ব বেশি। যেমন প্রতি ১০০ গ্রামে সাদা অংশে ১০.৮ গ্রাম এবং কুসুমে ১৬.৪ গ্রাম প্রোটিন রয়েছে। প্রোটিন ছাড়াও কুসুমে ভিটামিন বি৬, বি১২, ফোলেট, সেলেনিয়াম, জিঙ্ক, আয়রন ও ফসফরাস রয়েছে। এমনকি ফ্যাটে দ্রবণীয় অ, উ, ঊ, ক ভিটামিনও রয়েছে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, কোলিন, লিউটিন ও জিয়াজ্যানথিন শুধু কুসুমে পাওয়া যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত