হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৩১ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫১ জন এবং হাম শনাক্ত হয়েছে ৩৬৫ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৯৬৭ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। বাকি ৮৬৮ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জন। হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ২১৮ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন। ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ঢাকায় ১, বরিশাল ২ ও সিলেটে ১ জন। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ ৪২০ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত