ইয়াবার সঙ্গে সন্দ্বীপে মিলল রকেট ফ্লেয়ার ও কার্তুজ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে ৪৪৫টি ইয়াবার পাশাপাশি রকেট সিগন্যাল, রকেট প্যারাসুট ফ্লেয়ার, রাবার বুলেট, তাজা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আকবর হাট এলাকায় একটি বসতবাড়িতে এ যৌথ অভিযান চালানো হয়।

সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্টগার্ডের মিডিয়া সেল থেকে এইসব তথ্য জানানো হয়েছে। 

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও পুলিশের একটি দল আকবর হাট এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা। তল্লাশির সময় একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্রও পাওয়া যায়।

অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে, বলে জানিয়েছে কোস্টগার্ড।

সর্বশেষ সর্বাধিক পঠিত