বিস্ময়কর মাছ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ এএম

এক বিস্ময়কর মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। একেবারে মানুষের মতো দাঁত রয়েছে এই মাছের। এই মাছের খোঁজ মিলল প্রশান্ত মহাসাগরের বুকে। বিশে^র সব থেকে বেশি সংখ্যক দাঁতের মাছ এটি। বিজ্ঞানীরা এই ভয়ানক মাছ আবিষ্কার করার পরই তা আলোচনায় উঠে এসেছে। বিস্ময়কর এই মাছটির নাম প্যাসিফিক লিংকোড। এ মাছের রয়েছে ৫৫৫টি দাঁত। এই দাঁতগুলো রেজারের মতো ধারালো। বিজ্ঞানীরা এরপর মাছটি নিয়ে গবেষণায় জানতে পারেন, এই মাছ প্রতিদিন ২০টি করে দাঁত হারায়। কিন্তু দিনের শেষে ফের সেই দাঁত গজিয়ে ওঠে সঠিক জায়গায়। উত্তর প্রশান্ত মহাসাগরে দেখা মেলে মাংসাশি এই মাছের। এই মাছটি প্রায় ২০ ইঞ্চি দীর্ঘ। এর মুখ খুব ভয়ংকর।

বিশে^র সব থেকে ভয়ংকর মুখের মাছগুলোর মধ্যে একটি হলো এই প্যাসিফিক লিংকোড। এই মাছের চোয়ালের আস্তরণে প্রায় শত শত মাইক্রোস্কোপিক দাঁত আছে। মাছটি ফ্যারিঞ্জিয়াল চোয়াল ও আনুষঙ্গিক চোয়ালের একটি সেট দিয়ে খাবার চিবোয়। খাবার চিবনোর সমই তারা ২০টি করে দাঁত হারায়। পরে সেগুলো আবার গজিয়ে ওঠে এক দিনের মধ্যে। মাছটি সম্বন্ধে অনেকে জানলেও তাদের দাঁতের এই কাহিনি প্রায় অজানা। বিজ্ঞানীরা সম্প্রতি বিষয়টি জানতে পেরেছেন। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষণায় প্যাসিফিক লিংকোডের দাঁত ঝরে পড়া সম্পর্কে গবেষণা করে। গবেষক দলের প্রধান এমিলির ভাষ্য, এই প্যাসিফিক লিংকোড মাছ প্রতিদিন ২০টি করে দাঁত হারায়। এমনকি দাঁতগুলো দ্রুত বৃদ্ধি পায়। একদিনের মধ্যে গজিয়ে উঠে সেই দাঁত।

সর্বশেষ সর্বাধিক পঠিত