বাজারে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ এএম

শাওমি সেপ্টেম্বরে দেশে উন্মোচন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। নতুন এই সিরিজে থাকছে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ তিনটি শক্তিশালী স্মার্টফোন।

এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি। ডিভাইসটিতে রয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ১০০ ওয়াট হাইপার চার্জ, যা দীর্ঘ সময় ধরে ভিডিও দেখা, গেম খেলা, ছবি ও ভিডিও তৈরি এবং সারা দিনের বিভিন্ন কাজে ব্যবহারকারীদের সংযুক্ত রাখতে সক্ষম হবে। অন্যদিকে রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপার চার্জ, আর রেডমি নোট ১৭-এ রয়েছে শক্তিশালী ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট হাইপার চার্জ। বিশাল এই ব্যাটারি সক্ষমতা ব্যবহারকারীদের বারবার চার্জ দেওয়ার চিন্তা কমিয়ে নিজেদের পছন্দের কাজে আরও বেশি সময় দেওয়ার সুযোগ করে দেবে।

রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি এবং রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে অত্যাধুনিক ৬.৮৩ ইঞ্চি ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে, যা প্রাণবন্ত রঙ, সূক্ষ্ম ডিটেইলস ও চমৎকার স্বচ্ছতার মাধ্যমে দেবে আরও মনোমুগ্ধকর ভিজ্যুয়াল অভিজ্ঞতা। অন্যদিকে রেডমি নোট ১৭-তে রয়েছে বড় ৬.৯৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে, যা উজ্জ্বল ও প্রাণবন্ত ছবি প্রদানের পাশাপাশি দীর্ঘসময় ব্যবহারে আরামদায়ক দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। রেডমি নোট ১৭ সিরিজের তিনটি স্মার্টফোনেই রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ও নিরাপদ আনলকিং সুবিধা নিশ্চিত করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত