রান্নাঘরে কাজ করতে গিয়ে হরহামেশাই ছোটখাটো দুর্ঘটনার মুখোমুখি হতে হয়। হাত কেটে যাওয়া, আগুনে ছ্যাঁকা খাওয়া এসব। এ সমস্যার দ্রুত প্রতিকার পেতে হাতের কাছে যেসব জিনিস আছে তা দিয়ে প্রতিকার করতে পারেন।
টি ব্যাগ : টি ব্যাগে ট্যানিন থাকে, যা অস্বস্তি কমাতে পারে এবং ছোট পোড়া নিরাময়ে কাজ করে। একটি টি ব্যাগ গরম পানি ভেজানোর পরে ঠা-া হতে দিন। পোড়া জায়গায় ঠা-া টি ব্যাগ ধরে রাখুন। চায়ের ট্যানিনগুলো পোড়ার সঙ্গে আসা ব্যথা উপশমে সাহায্য করবে।
মধু : মধুতে শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা সংক্রামিত হওয়া থেকে ছোটখাটো ক্ষত নিরাময়ে সাহায্য করে। মধু ক্ষতের ওপরে ঢাল তৈরি করে। তারপর জীবাণুমুক্ত ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন। ক্ষত নিরাময় না হওয়া পর্যন্ত ড্রেসিং করুন এবং প্রয়োজনে আবারও মধু ব্যবহার করুন।
হলুদ : হলুদ ছোটখাটো কাটার চিকিৎসায় ব্যবহার করতে পারেন। হলুদের মূল উপাদান, কারকিউমিন, প্রদাহ, অস্বস্তি এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। হলুদের গুঁড়া সামান্য পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর সরাসরি কাটা অংশে লাগান এবং ওই জায়গায় ব্যান্ডেজ করে নিন।
ঘৃতকুমারী : পোড়ার কারণে ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। একটি পাতা খুলে জেল ব্যবহার করে সরাসরি পোড়ার ওপর ব্যবহার করুন এবং বাতাসে শুকিয়ে নিন।
বেকিং সোডা : ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে পোড়া জায়গায় পেস্ট লাগান এবং শুকাতে দিন। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে আলতো করে ধুয়ে ফেলুন।